বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে টানা কয়েকদিনের বৃষ্টিপাত আর সেই বৃষ্টিপাতের কারণে হঠাৎ করেই জলস্তর বৃদ্ধি পেয়েছে ঝুমি, শিলাবতী,দ্বারকেশ্বর, রূপনারায়ণ কাঁসাই সহ বিভিন্ন নদীগুলির। আর সেই নদীগুলির উপচে পড়া জলের কারণেই দুকুল ভেসেছে। বন্যার চোখ রাঙানি দেখল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা কেশপুর চন্দ্রকোনা ঘাটাল সহ বিস্তীর্ণ অংশ। এদিন বন্যা পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশেদ আলী কাদরী, পুলিশ সুপার ধৃতিমান সরকার কে সঙ্গে নিয়ে এলাকা চষে বেড়ালেন সেচ ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানষ রঞ্জন ভূঁইয়া ও পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি।গড়বেতার আগর বাঁধ ত্রান শিবিরে পৌঁছে নিজে হাতে রান্না করা খাবার পরিবেশন করেন তিনি।
গড়বেতা ও হুমগড়ের বন্যাকবলিত এলাকার ব্রাহ্মণগ্রামে এসে বন্যা দুর্গত মানুষদের কিছু ত্রাণসামগ্রী বিতরণ করেন। বর্ষার প্রথম বৃষ্টিতে শিলাবতী নদীর জলে দুকূল ছাপিয়ে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ও২ ব্লকের বিস্তীর্ণ এলাকা। কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ত্রান শিবির খোলা হয়েছে।







