বন্যার জন্য স্থগিত করা হলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণাভূক্ত চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষা। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা হয়েছে নোটিফিকেশন।
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা, চন্দ্রকোনা সহ ঘাটালের বিস্তীর্ণ এলাকা বন্যার কারনে জলমগ্ন। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ।এহেন বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বা কন্ট্রোলার অফ এক্সামিনেশনস চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন। ইতিমধ্যে চন্দ্রকোনা কলেজকে সেই নোটিফিকেশন পাঠিয়ে দেওয়া হয়েছে। চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনোরঞ্জন গোস্বামী এবিষয়ে জানান, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের তরফে পরীক্ষা স্থগিতের নোটিফিকেশন আমরা পেয়েছি,আমাদের কলেজে দাসপুরের নাড়াজোল,গড়বেতা ও ঘাটাল এই তিনটি কলেজের পোস্ট গ্র্যাজুয়েটের পরীক্ষার সিট পড়েছিল।পরীক্ষা স্থগিতের নোটিফিকেশন এই তিনটি কলেজকে জানিয়ে দেওয়া হয়েছে।১২ ই জুন থেকে ৩০ শে জুন পর্যন্ত এই পরীক্ষার সিডিউল ছিল,আজ ২০.০৬.২০২৫ তারিখেও পরীক্ষা ছিল তা স্থগিত করা হয়েছে,পরবর্তী নির্দেশ এলে জানিয়ে দেওয়া হবে। মুলত বন্যার কারণেই এই পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানান চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ।কেবল মাত্র চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের পরীক্ষাই বাতিল করা হয়েছে বলে জানা যায়।







