১লা ডিসেম্বর সারা পৃথিবী জুড়ে পালন করা হয় বিশ্ব এডস দিবস। পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর মহাবিদ্যালয়ে বিশ্ব এডস দিবসে জামালপুর মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিট নানা অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম পর্বে কলেজের এন এস এস ইউনিটের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি ৱ্যালি করা হয় শুক্রুবার। কলেজ থেকে সেই ৱ্যালিটি জামালপুর বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায়। ৱ্যালিতে পা মেলান সমস্ত অধ্যাপক ও অধ্যাপিকারা। সেখানে এডস রোগ সক্রান্ত বিভিন্ন সচেতনতামূলক পোস্টার ছিল ছাত্র ছাত্রীদের হাতে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে করা হয় একটি সেমিনার। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হুগলির রামমোহন মহাবিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডঃ দেবনারায়ন সাহা। ছিলেন জামালপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ড: শ্রাবন্তী বন্দোপাধ্যায়। দেবনারায়ন বাবু প্রজেক্টরের মাধ্যমে এডস রোগের খুঁটি নাটি ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরেন। কলেজের এন এস এস ইউনিটের দায়িত্ব প্রাপ্ত প্রফেসর সুদীপ চ্যাটার্জী দক্ষতার সঙ্গেই উক্ত অনুষ্ঠান- টির আয়োজন করেন। অধ্যক্ষা শ্রাবন্তী দেবী বলেন, তিনি এই কলেজে যোগদান করার পর থেকেই শুধু পড়াশুনা নয় সমস্ত বিষয়ের উপর তিনি জোর দিচ্ছেন যাতে এই গ্রামীণ এলাকার ছাত্র ছাত্রীরা তাদের জ্ঞান বুদ্ধি অনেক টাই বাড়াতে পারে। তিনি এর আগেও বেশ কয়েকটি সেমিনার তাঁর কলেজে করিয়েছেন। ছাত্র ছাত্রীদের মানোন্নয়নই তাঁর লক্ষ। তিনি রামমোহন কলেজের অধ্যাপক দেবনারায়নবাবু ও সুদীপ বাবুকে ধন্যবাদ জানান।







