জেলা

নদীয়ার শান্তিপুর পৌরসভায় ডেপুটেশনে, অবস্থান বিক্ষোভ বিজেপির।

বাঙ্গালীর প্রাণের উৎসব দূর্গোৎসব, আর এই উৎসবের রেশ কাটতেই ফের রাজনৈতিক ময়দানে নেমে পরেছে সকল রাজনৈতিক দলগুলো। আর শুক্রবার নদীয়ার শান্তিপুর পৌরসভার সামনে বিক্ষোভ ও এক ডেপুটেশন কর্মসূচী পালন করে বিজেপির তরফে।

বিজেপির দাবী বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছাতে গিয়ে গর্ত হওয়া নিয়ে শান্তিপুর বাসী অতিষ্ঠ। নিকাশি ব্যবস্থা, জঞ্জাল পরিষ্কার ডেঙ্গু সহ বিভিন্ন কাজের গাফিলতি তুলে আজ পুনরায় শান্তিপুর পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন দিল বিজেপি।

এদিনের এই কর্মসচীতে উপস্থিত ছিলেন রানাঘাটের বিধায়ক তথা নদিয়া দক্ষিণ জেলা বিজেপি সভাপতি পার্থসারথি চ্যাটার্জি , শান্তিপুর বিধানসভা কনভেনার সুব্রত কর, জেলা নেতৃত্ব স্বপন দাস ,ডঃ সোমনাথ কর, নদিয়া দক্ষিণের ইনচার্জ মনোজ কুমার বিশ্বাস, শহরের এক ও দশ নম্বরের কাউন্সিলর মহানন্দ বিশ্বাস বলরাম ঘোষ, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মন্ডল, মন্ডল সভাপতি অমিত বৈরাগী সহ ভারতীয় জনতা পার্টির এবং শাখা সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা সভাপতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য তুলে ধরে বলেন এ রাজ্য সরকারের গোটা কেবিনেট আগামীতে জেলে থাকবে। তৃণমূল পরিচালিত রাজ্য সরকার হোক কিংবা পুরসভা পঞ্চায়েত দুর্নীতি এবং স্বজন পোষণের কথা এক সময় ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব বললেও সাধারণ নাগরিক তো বটেই বর্তমানে তাদের দলীয় কর্মীদের অন্দরেই এখন প্রধান চর্চিত এবং আলোচিত বিষয়। বিগত পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যে বিভিন্ন পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ গঠনে ভোট থেকে শুরু করে গণনা এমনকি সার্টিফিকেট কেড়ে নেওয়ার নিদর্শন রয়েছে। আর তার যোগ্য জবাব মানুষ দেবে আগামী ২৪ শে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.