Uncategorizedজেলা

নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের সুপারের অপসারণ চেয়ে হাসপাতালে পরলো পোস্টোর!

হাসপাতালে নিয়মিত আসেন না, নজর নেই রোগী পরিষেবা সহ হাসপাতালের পরিচ্ছন্নতার দিকেও এমনই একাধিক অভিযোগে হাসপাতালের সুপারের অপসারণ চেয়ে হাসপাতাল চত্বরে পোস্টারিং করে বিক্ষোভে সামিল হলো স্থানীয়রা।

এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার নদীয়ার নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। এদিন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের সুপার বাপ্পা ঢালীর অপসারণ চেয়ে হাসপাতালে ইমারজেন্সি গেটের সামনে বিক্ষোভে সামিল হয় স্থানীয়দের একাংশ।

স্থানীয় দের দাবি, হাসপাতালের সুপার নিয়মিত আসেন না, আসলেও তার সময় ঠিক নেই, নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল, এখানে শুধু নবদ্বীপ নয় নবদ্বীপ শহরের পার্শ্ববর্তী পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, নাদনঘাট, পারুলিয়া, বিদ্যানগর হয় বিস্তৃর্ন এলাকার মানুষের চিকিৎসার অন্যতম মাধ্যম এই হাসপাতাল।

কিন্তু দীর্ঘদিন ধরে হাসপাতালে রোগী পরিষেবা থেকে শুরু করে হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতার দিকে নজর নেই হাসপাতাল কতৃপক্ষ তথা সুপারের, আমরা এই সুপারের অপসারণের দাবীতেই উপস্থিত হয়েছি।

যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় কাউন্সিলর ঝন্টু লাল দাস।

স্থানীয় কাউন্সিলর জানান হাসপাতালের সুপারের বিরুদ্ধে অভিযোগ সত্য, ওনি সময় মতোন আসেন না, আসলেও কিছু সময় পর চলে যান, হাসপাতালের পরিষেবা সহ নিরাপত্তা, পরিচ্ছন্নতা কোনটার দিকেই নেই নজর।

তবে এখানে বহু মানুষ চিকিৎসা করাতে আসেন এটি একটি জরুরি পরিষেবা কেন্দ্র, যাতে কারও অসুবিধা না হয়, পাশাপাশি বিক্ষোভ কারীদের সাথে কথা বলায়, তারা বিক্ষোভ তুলে নেয়,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.