শহর কলকাতার ১২ নম্বর ক্রিক লেনে এক বাড়ীতে আগুন। পৌনে তিনটে নাগাদ আগুন লাগে বলেই দমকল সূত্রে খবর। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। বাড়িতে থাকা এক মহিলাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়, তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
জানা যায়, মৃতের নাম সাথী ব্যানার্জি, বয়স ৫২ বছর।
ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় মুচিপাড়া থানার পুলিশ।
দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান আত্মঘাতী হওয়ার জন্যই গ্যাস সিলিন্ডার খুলেই ঘরের ভেতরে আগুন জ্বালিয়ে নিয়েছিলেন ওই মহিলা। ঘটনার সময় ঘরে একাই ছিলেন ওই মহিলা। ঘটনা নেপথ্যে কি রয়েছে তা তদন্ত করছে পুলিশ।







