দেশ

তেলঙ্গনার ভেঙে পড়ল বায়ুসেনার বিমান,ঘটনায় মৃত দুই পাইলট

তেলঙ্গনার বায়ুসেনার প্রশিক্ষণের সময় একটি বিমান ভেঙে পড়ে। ঘটনায় মৃত্যু হয়েছে দুই পাইলটের। মৃতদের মধ্যে একজন প্রশিক্ষক ও অপরজন শিক্ষানবিশ। তেলঙ্গানার বায়ুসেনা ঘাঁটিতে Pilatus PC 7 MK II নামে বিমান চালানোর প্রশিক্ষণ চলছিল। আচমকাই বিমানটি ভেঙে পড়ে। কী কারণে দুর্ঘটনা জানতে শুরু হয়েছে তদন্ত। শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সোমবার সকাল ৮টা ৫৫ মিনিট নাগদ তেলঙ্গনার দিন্দিগালে এয়ারফোর্সে অ্যাকাডেমিতে প্রশিক্ষিণ চলাকালীন ভেঙে পড়ে একটি বিমান। ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়।

তবে দুর্ঘটনার জেরে কোনও সম্পত্তির ক্ষয়ক্ষতি বা অসামরিক কোনও বয়ক্তি আহত বা নিহত হননি বলে খবর। এই প্রশিক্ষণ বিমানের ভেঙে পড়ার নেপথ্য কারণ খুঁজতে বায়ুসেনার তরফে তদন্ত শুরু হয়েছে। সূত্রের খবর, সকালে দুই পাইলট বায়ুসেনার প্রশিক্ষণ বিমানে করে টেকঅফ করেন। টেকঅফের সময় তেলঙ্গনার দিন্দিগুলে অবস্থিত বায়ুসেনার অ্যাকাডেমির কাছে ভেঙে পড়ে বিমানটি। মৃত্যু হয় দুইজনের। হায়দরাবাদের কাছে পিলাটাস বিমানের দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। প্রাণ হারিয়েছেন দুই পাইলট। দুঃখের এই সময় আমি নিহতদের পরিবাবের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, বিমান ভেঙে পড়ার কারণ জানতে কোর্ট অফ ইনকোয়ারি শুরু করা হবে। বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বায়ু সেনার ওই দুই পাইলট নিয়মিত প্রশিক্ষণ ‘সর্টি’ সম্পন্ন করছিলেন তেলঙ্গানার হায়দরাবাদের এয়ারফোর্স অ্যাকাডেমি থেকে। প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণ কেন্দ্রে সেই বিমান ভেঙে পড়ে।

_____________________________________________________

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.