দেশ

মৃত্যুর জন্য দায়ী মা! আত্মঘাতী সাংবাদিক

আমার মৃত্যুর জন্য দায়ী আমার মা!‌’‌ সুইসাইড নোটে এই কথা লিখে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মনুর মুখে।

স্থানীয় সূত্রে খবর, পারিবারিক অশান্তির জেরে বেশ কয়েক বছর ধরেই নেশায় আসক্ত বছর পৃথ্বীশ দত্ত। বহু বছর আগে তার এক অবিবাহিত দিদিও বাড়ির অশান্তিতে আত্মঘাতী হন। আর এবার স্ত্রী-র সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলাকালীন “আমার মৃত্যুর জন্য দায়ী আমার মা!” সুইসাইড নোটে এই কথা লিখে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন ত্রিপুরার এক সাংবাদিক পৃথ্বীশ। এরপর আত্মঘাতী পৃথ্বীশকে তড়িঘড়ি উদ্ধার করে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। সম্পুর্ন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারসহ গোটা এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.