খেলাধুলা

যতদিন হাঁটতে পারব,আমি আইপিএল খেলে যাব! কে বললেন এমন কথা?

যতদিন হাঁটতে পারব, আইপিএল খেলব।” বললেন গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএলের সঙ্গে তাঁর বরাবরই এক মেলবন্ধের সম্পর্ক। আরও একবার ক্যাশ রিচ টুর্নামেন্টের প্রতি ভালোবাসার কথা গর্বের সঙ্গে জহির করলেন অজি তারকা। কয়েকদিন আগে বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে এক পায়ে চোট নিয়ে দ্বিশতরান করে দলকে জেতান ম্যাক্সওয়েল।

কোনও ফুটওয়ার্ক ছাড়া এক জায়গায় দাঁড়িয়ে একের পর এক ছক্কা, চার মারেন। এবার তিনি সরাসরি জানিয়ে দিলেন, ক্রিকেটের অন্য সব ফরম্যাট থেকে অবসর নেওয়ার পরও তিনি আইপিএলে খেলা চালিয়ে যাবেন। ম্যাক্সওয়েল বলেন, “আইপিএল আমার ক্রিকেট জীবনের শেষ টুর্নামেন্ট হবে। যতদিন না আমার হাঁটা বন্ধ হবে, আমি আইপিএল খেলে যাব।” বুধবার এমনই জানান অস্ট্রেলিয়ান তারকা। প্লেয়ার হিসেবে তাঁকে কীভাবে সাহায্য করেছে আইপিএল, সেটা জানাতেও দ্বিধা করলেন না। ম্যাক্সওয়েল বলেন, “আমার গোটা কেরিয়ারে আইপিএল ভীষণভাবে সাহায্য করেছে। দু”মাস ধরে এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলিদের সঙ্গে খেলা, তাঁদের সঙ্গে অন্য খেলা নিয়ে আলোচনার সুযোগ করে দিয়েছে আইপিএল। যেকোনও প্লেয়ারের কাছেই শিক্ষার আদর্শ মঞ্চ।” ২০১২ সাল থেকে একটানা আইপিএল খেলছেন ম্যাক্সওয়েল। হাতেখড়ি হয় দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে। সেখান থেকে রেকর্ড অঙ্কে মুম্বই ইন্ডিয়ান্সে। তারপর কিংস ইলেভেন পাঞ্জাব হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দেন অজি অলরাউন্ডার। লাল জার্সিতে একের পর এক সাফল্য পেয়েছেন। এবারের আইপিএলকে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নেবেন ম্যাক্সি। একদিনের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

_____________________________________________________

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.