রাজ্য

সংবাদ মাধ্যম আক্রান্ত মানে গনতন্ত্র আক্রান্ত,কড়া বিবৃতি রাজ্যপালের !

নিজস্ব সংবাদদাতা : নির্বাচনে মনোনোয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়। ভাঙড়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় সংবাদ মাধ্যম। গতকাল রাজভবন থেকে রাজ্যপালের বিবৃতিতে সংবাদমাধ্যমের উপর আক্রমণের কথাও উল্লেখ করেন। বলেন, নির্বাচনের আগেই রাজ্যে মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে স্তম্ভিত রাজ্যপাল। সংবাদমাধ্যমও আক্রান্ত হচ্ছে দুষ্কৃতীদের হাতে। মনে রাখতে হবে, নির্বাচনে জয় ভোট গণনার উপর নির্ভর করে, লাশের সংখ্যার উপর নয়। গুন্ডা, দুষ্কৃতীদের কোনওভাবেই রাজ করতে দেওয়া চলবে না। যখন চতুর্থ স্তম্ভ আক্রান্ত হয়, তার মানে গণতন্ত্র আক্রান্ত। সাধারণ মানুষ আক্রান্ত। সংবিধান আক্রান্ত। নতুন প্রজন্ম আক্রান্ত। এই শয়তানের খেলা বন্ধ হওয়া দরকার এবং তা অবশ্যই বন্ধ হবে। এবং শেষের শুরু হবে পশ্চিমবঙ্গে।’

রাজ্যপালের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গণতন্ত্রে জনগণই শেষ কথা। নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করা তাঁদের অধিকার। গণতান্ত্রিক ভোট প্রক্রিয়ায় হিংসার কোনও জায়গা নেই। সাধারণ মানুষের শান্তি ও সম্প্রীতির অধিকার আছে।‘ বিবৃতিতে বলা হয়েছে, যে কোনও মূল্যে, হিংসা বন্ধ করতে হবে। যে যতই ক্ষমতাশালী বলে নিজেকে মনে করুক না কেন, কোনওভাবেই তাদের নিজেদের হাতে আইন তুলে নিতে দেওয়া চলবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.