বিনোদন

প্রি ট্রেলার লঞ্চে কি কান্ড ঘটালো অভিনেতা দেবের ভক্ত?

রাজনৈতিক জগত হোক কিংবা চলচ্চিত্র জগৎ দুই জায়গাটি সাড়া ফেলে গিয়েছেন অভিনেতা তথা সাংসদ দেব। যার জন্য তার জনপ্রিয়তা চারিদিকে ছড়িয়ে পরেছে। ইতিমধ্যেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে খাদান সিনেমা। সেই ছবি ফ্রি ট্রেলার লঞ্চে গিয়েই এক কান্ড ঘটালো নায়কের অনুরাগি।

সম্প্রতি ডিসেম্বরের ২০ তারিখে মুক্তি পেতে চলেছে বহু অপেক্ষাকৃত সিনেমা খাদান। তারই প্রমোশনের জন্য অন্যান্য তারকাদের নিয়ে চারিদিকে ছুটে বেড়াচ্ছেন অভিনেতা দেব। সব জায়গাতেই সুপারস্টার দেবকে দেখতে উপচে পরে মানুষের ভিড়। এবার প্রি ট্রেলার লঞ্চের দিন এক বিশেষভাবে সক্ষম ভক্ত ব্যারাকপুর থেকে শুধু এসেছে একবার তার প্রিয় নায়ক চাক্ষুষ দেখতে।

এরপর ভিড়ের মধ্যে অভিনেতাকে দেখতে পেয়ে রীতিমত আনন্দ ও উচ্ছ্বাসে মেতে ওঠে সেই ভক্ত। এই দৃশ্য দেখে নায়কও আবেগপ্রবণ হয়ে পরেন। তারপরেই ওই ভক্তকে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে ছবিও তোলেন তিনি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরতেই প্রশংসায় পঞ্চমুখ সকলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.