বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সফরে চা শ্রমিকদের সঙ্গে চা পাতা তোলার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শ্রমিকদের মতো তাদেরই পোশাক পড়ে তাদের মতই পিঠে ঝুড়ি ঝুলিয়ে চা পাতা তুলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। কিন্তু সেই নিয়ে মুখ্যমন্ত্রীকে চরম কটাক্ষ করল রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সাংবাদিকদের সামনেই তিনি মুখ্যমন্ত্রী কে উদ্দেশ্য করে বলেন,”গতকাল দার্জিলিংয়ের কোনও চা বাগানে চা তোলা হয়নি। শীতের সময় চা-পাতা তোলা হয় না। তিনি পুলিশ দিয়ে ওখানকার চা বাগানের সম্মানীয়া মহিলাদের ডেকে এনে বলেন, ‘খিঁচ মেরা ফটো’। গুনে গুনে ১৯৫৬টা চা পাতা নিশ্চই তুলেছেন’।







