অফবিট

শীতকালে ঠোঁট ফাটার সমস্যায় জেরবার? ঘরোয়া উপায়ে রইলো ৫টি টিপস্

শীতকাল আসা মানেই শুষ্ক ত্বক, ঠোঁট ফাটা, খুশকি প্রভৃতির সমস্যা। শীতকাল আসলেই সারাক্ষণ ত্বক শুকনো হয়ে থাকে। আর এর প্রভাব সবচেয়ে বেশি করে পড়ে ঠোঁটে। কারণ ঠোঁটের ত্বক শরীরে অন্য জায়গার ত্বকের চেয়ে অনেক পাতলা। তাই শীতকাল আসা মানেই ঠোঁটের অবস্থা সবচেয়ে কাহিল। কিন্তু একটু যত্ন নিলেই ঠোঁট ফাটার হাত থেকে মুক্তি পাবেন।রইল তেমনই কয়েকটি ঘরোয়া পদ্ধতি

মধু ও গোলাপজল:-

ফাটা ঠোঁটের সমস্যা দূর করতে, গোলাপজলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে লাগালে উপকার মিলবে হাতেনাতে। ঘুমানোর আগে, গোলাপজল ও গ্লিসারিন সমপরিমাণ মিশিয়ে ঠোঁটে লাগান। খুব শীঘ্রই ফলাফল দেখতে পাবেন।

নারকেল তেল:-

ঠোঁট ফাটার হাত থেকে রক্ষা করতে পারে খাঁটি নারকেল তেল। শীতকালে যে নারকেল তেল জমে যায়, সেই খাঁটি নারকেল তেল ব্যবহার করতে পারেন। দিনে দু’বার ঠোঁটে এই তেল দিয়ে ম্যাসাজ করুন ফাটার সমস্যা
কমবে।

পেট্রোলিয়াম জেলি:-

পেট্রোলিয়াম জেলির ব্যবহার নতুন কিছু নয়। এটি ঠোঁটের কোমলতা ও গোলাপি রং ধরে রাখে।তাই নিয়মিত ব্যবহার করুন। তবে ভালো মানের পেট্রোলিয়াম জেলি ব্যবহার করবেন।

জল:-

ঠোঁট ফাটার একমাত্র কারণ শরীর শুকিয়ে যাওয়া। শীতকাল এলেই অনেকেই জল খাওয়া কমিয়ে দেয় যার ফলে শরীরে আদ্রতার পরিমাণ কমে যায়। এটি ঠোঁট ফাটার অন্যতম কারণ। ত্বকের মতো, আপনার ঠোঁটেরও আর্দ্রতা প্রয়োজন। তাই দিনে ৩-৪ লিটার জল অবশ্যই পান করুন।

অ্যালোভেরা জেল:-

দু চামচ অ্যালোভেরা জেলের মধ্যে মিশিয়ে নিন এক চামচ মধু। রাতে শোওয়ার আগে ঠোঁটে লাগিয়ে মাসাজ করুন। ঠোঁট ফাটা কমবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.