দেশ

ফের দূর্যোগের ঘনঘটা তামিলনাড়ুতে

কিছুদিন আগেই ঘূর্ণিঝড় মিগজাউম ধ্বংসের চিহ্ন এঁকে দিয়েছিল অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরির বিস্তীর্ণ এলাকায়। সব থেকে ক্ষতিগ্রস্ত তামিলনাড়ু। বৃষ্টি কমলেও, দুর্ভোগ কমছিল না এতটুকু। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছিল তামিলনাড়ু। জলের তলায় চেন্নাইয়ের বিস্তীর্ণ অঞ্চল। আটকে বহু মানুষ। তিরুভাললুর সালাই অঞ্চলে ৪ দিন ধরে জমে রয়েছিল জল। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে জায়গায় জায়গায় বিদ্য়ুতের খুঁটি উপড়ে যাওয়ায় বিদ্য়ুত্‍ ছিল না চেন্নাইয়ের অনেক অঞ্চলেই। এর জেরে চেন্নাইয়ে স্কুল বন্ধ ছিল। বন্ধ ছিল মার্কেটও।

ছিল না পর্যাপ্ত খাবার, জলের ব্যবস্থা। এমনকি অন্ধকারে ডুবে ছিল এলাকার পর এলাকা। বন্যার মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছিল চেন্নাই শহর। এদিকে পল্লীকরণাই এলাকার একটি পেট্রোল পাম্প জলমগ্ন এবং জনশূন্য হয়ে রয়েছিল।

এদিকে জলমগ্ন চেন্নাইয়ের কিলপক মেডিক্যাল কলেজও। ব্যাপক বৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল চিপক স্টেডিয়ামও। এরই মধ্যে বিভিন্ন জায়গায় উঠছিল ত্রাণের অভাবের অভিযোগও। বঙ্গোপসাগরের ধার বরাবর প্রায় ১৩ কিলোমিটার লম্বা শহুরে সৈকত। বাংলাদেশের ককক্সবাজারের পর বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সৈকত চেন্নাইয়ের মেরিনা বিচ। মিগজাউমের তাণ্ডবে নষ্ট হয়েছিল বিচের অসংখ্য দোকান। ধ্বংসাবশেষ থেকে তার অবশেষ খুঁজে ফের দোকান গড়তে চাইছিলেন মালিকরা। বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা।

কিন্তু এবার তামিলনাড়ুর থুথুকুডিতে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে পড়েছে এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্রের খবর, থুথুকুডি জেলা কালেক্টর ভারী বৃষ্টিপাতের কারণে আগামীকাল, ১৮ ডিসেম্বর স্কুল ও কলেজগুলোতে ছুটি ঘোষণা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.