দেশ

মাত্র ১৮ মাসেই ইতি পরল দাম্পত্য জীবনের, খোরপোশে দাবি ১২ কোটি টাকা, বিস্ময় সুপ্রিম কোর্ট

দাম্পত্য জীবনের বয়স মাত্র দেড় বছর। তার মধ্যেই বিচ্ছেদ। বনিবনার অভাবে মুম্বইয়ের এক দম্পতির সম্পর্ক ভেঙে যায়। এরপরেই স্ত্রীয়ের খোরপোষের দাবি শুনেই চক্ষু চড়কগাছ। তারপরেই নজির নির্দেশ দিল শীর্ষ আদালত।

বিবাহ বিচ্ছেদের মত ঘটনা এখন প্রায়শই দেখা যায়। বর্তমানে দাঁড়িয়ে এটা কোনো বড়ো ঘটনা নয়। এমনকি বর্তমানে খোরপোষ চাওয়াটাও সাধারণ ঘটনা। তবে মুম্বাইয়ের এই মহিলার দাবি শুনে অবাক হল সুপ্রিম কোর্ট। এরপরই পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে, যখন স্ত্রী খোরপোশ হিসেবে দাবি করেন ১২ কোটি টাকা সহ মুম্বইয়ে একটি ফ্ল্যাট ও একটি বিএমডব্লিউ গাড়ি। সুপ্রিম কোর্টে সেই মামলা উঠতেই চমকে যান প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

শুনানির সময় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ছিলেন বিচারপতি বি আর গভাই। তিনি মামলাকারী মহিলার কাছে সরাসরি তাঁর চাহিদা জানতে চায়। তারপরেই জবাবে মহিলা স্পষ্ট জানান, তাঁর দাবি ১২ কোটি টাকা ক্ষতিপূরণ, মুম্বইয়ের একটি ফ্ল্যাট এবং একটি বিএমডব্লিউ গাড়ি।

মহিলার দাবি, তাঁর স্বামী ধনী ও তিনিই বিচ্ছেদের মামলা করেছেন। তিনি আরও অভিযোগ করেন, স্বামী তাঁর মানসিক স্বাস্থ্য নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। এমনকি সুপ্রীম কোর্টে তিনি স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলেও দাবি করেছেন। এই মামলায় স্বামীর হয়ে সওয়াল করেন কেন্দ্রীয় আইনজীবী ও বিশিষ্ট কৌঁসুলি মাধবী দিওয়ান। অপরদিকে, মহিলা নিজেই নিজের হয়ে আইনি লড়াই করেন।

আদালত পরে স্বামীর আয়কর বিবরণ খতিয়ে দেখে জানতে পারে, তিনি কিছুদিন আগে নিজের চাকরি ছেড়েছেন, যার ফলে তাঁর আয়ে উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস ঘটেছে।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর বর্তমানে এই মামলার রায় সংরক্ষিত রেখেছে সুপ্রিম কোর্ট।

এ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছেন, ‘আপনি তো অত্যন্ত শিক্ষিতা। আপনি নিজেই রোজগার করুন। আপনি একজন আইটি পেশাদার। এমবিএ করেছেন। বেঙ্গালুরু, হায়দরাবাদে আপনার মতো শিক্ষিতদের খুব চাহিদা আছে। আপনি নিজে কাজ করেন না কেন? আপনি ওই ফ্ল্যাট নিয়ে সন্তুষ্ট হন এবং একটি ভাল চাকরি খুঁজে নিন। নইলে ওই ৪ কোটি টাকা নিয়ে পুনে, হায়দরাবাদ, বেঙ্গালুরু- যে কোনও এক আইটি সেন্টারে গিয়ে একটা ভাল চাকরি নিন’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.