রাস্তার মাঝখানে পড়েছিল ইট। সেই ঈদ সরাতে গিয়ে পিটিয়ে খুন হতে হলো আজগর শেখ।এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে দফতপোতা এলাকায়। জানা গেছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাস্তায় ইট ফেলা হয় কিন্তু সেই ইট সরাতে গিয়ে আজগরের সঙ্গে বচসায় জোড়ায় এলাকার বাসিন্দা আক্কেল শেখ, মাচনবি শেখ সহ কয়েকজন। তারপরই লোহার রড দিয়ে পিটিয়ে খুন করা হয় অজগরকে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে বচসা চলছিল অজগরের সঙ্গে স্থানীয় কিছু লোকেদের। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সোমবার রাতে রাস্তায় ইট ফেলানো হয়। সেই ইট সরাতে যায় মৃত অজগড় ও তার ভাগ্নে। ইট সরাতে গিয়েই তার সঙ্গে বচসা বাঁধে এলাকার বাসিন্দা আক্কেল শেখ, মাচনবি শেখ সহ কয়েকজনের। তারপরেই সবাই মিলিয়ে অজগরকে মারধর শুরু করে। হঠাৎ করেই অজগরকে লোহার রড দিয়ে মাথার পিছনে আঘাত করে সে অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে যায়। তারপর তাকে স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসাকরা।
এই ঘটনায় আহত হয়েছে অজগড়ের ভাগ্নে ফিরোজ শেখও। এই ঘটনায় অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।







