দাও দাও করে জ্বলছে ট্রেনের তিনটি বগি। ঘটনাটি ঘটেছে বাংলাদেশে মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ। অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু সহ চার জনের মৃত্যু হয়েছে বলে খবর।
ঢাকা থেকে নেত্রকোনা যাচ্ছিল মোহনগঞ্জ এক্সপ্রেস। বিমানবন্দর স্টেশন পার করার সময় যাত্রীদের চকে পড়ে তিনটি বগি জ্বলছে দাউদাউ করে! ভয়ে, উত্তেজনায় চিত্কার শুরু করে দেন যাত্রীরা।
তড়িঘড়ি ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয় তেজগাঁও স্টেশনে। যাত্রীদের ট্রেন থেকে নামানো হয়। ঘটনাস্থলে পৌঁছায় একের পর এক দমকলের ইঞ্জিন। প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুরো ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ট্রেনের যাত্রীরা।






