Operation Sindoorদেশবিদেশ

ভারত – পাকিস্তান সংঘর্ষ বিরতি আমেরিকার মধ্যস্থতায় নয় , ৩৫ মিনিটের ফোন কলে স্পষ্ট সব বিষয়

৩৫ মিনিট ফোনের মাধ্যমে কথপোকথন মোদী – ট্রাম্পের। আর তাতেই পরিষ্কার সব জল্পনা। ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী, ট্রাম্প এবং মোদীর ফোনালাপের বিষয়টি প্রকাশ্যে এনেছেন । বিক্রম মিস্রী জানিয়েছেন , ট্রাম্প – মোদীর কথপোকথনে ‘ অপারেশন সিঁদুরের ‘ বিষয়ও কথা হয়েছে । উল্লেখ্য, ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি যে কারও মধ্যস্থতায় হয়নি , তাও এই ফোনালাপের মাধ্যমে ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। এই ৩৫ মিনিটের ফোনালাপে ওঠেনি বাণিজ্যের প্রসঙ্গও।

‘অপারেশন সিঁদুরের’- সংঘর্ষ বিরতির পর দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এই প্রথম সরাসরি কথা হল। বিক্রম মিস্রী এদিন জানান, আমেরিকার প্রেসিডেন্টকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় সংকল্পের কথা জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি মোদী , ট্রাম্পকে এও জানিয়েছেন , পাকিস্তান গুলি করলে , ভারত জবাব দেবে গোলার মাধ্যমে ।

ফোন কলে মোদী ট্রাম্পকে জানান , ‘‘ভারত পাকিস্তানের হামলার যথাযথ জবাব দিয়েছে। ওদের সেনাছাউনি ধ্বংস করেছে। ভারতের পাল্টা হামলার পরেই পাকিস্তানের তরফে সংঘর্ষবিরতির প্রস্তাব আসে।’’

বিক্রম মিস্রীর কথায় জানা গিয়েছে , মোদী সরাসরি ট্রাম্পকে জানিয়ে দেন , ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ এবং পরে সংঘর্ষবিরতি— কোনোটাতেই আমেরিকার মধ্যস্থতা নেই । সংঘর্শবিরতির পুরো ঘটনাক্রমে কোনো সময়ই ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়েও আলোচনা করা হয়নি। ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে সরাসরি ভারত এবং পাকিস্তানের সেনা স্তরে কথা হয়েছে , তাতে আমেরিকার যোগ নেই । মোদী একেবারে স্পষ্ট ভাবে জানিয়ে দেন , ভারত কখনই আমেরিকার মধ্যস্থতায় সায় দেয়নি, ভবিষ্যতেও মধ্যস্থতার বিষয়টি কোনোদিন মানবে না। পাশাপাশি সংঘর্ষবিরতির বিষয়ে পূর্ণমাত্রায় ভারতে রাজনৈতিক সমন্বয় আছে বলেও মোদী ট্রাম্পকে জানিয়ে দেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.