অফবিট

দেশের শেষ রেলস্টেশন এটি, পায়ে হেঁটে যাওয়া যায় অন্য দেশে! বহু বছর পর আজ সেখানে চলল ট্রেন 

 

আপনারা কি জানেন ভারতবর্ষে এমন জায়গা আছে সেখান থেকে পায়ে হেঁটে বিদেশে যাওয়া যায়। সীমান্তবর্তী এলাকা থেকে পায়ে হেঁটে আপনি বিদেশে পৌঁছে যেতে পারবেন। জানা যায়,উত্তরখণ্ডের বদ্রীনাথ ধাম সংলগ্ন মানা গ্রাম এবং উত্তর-পূর্বের একটি গ্রামকে দেশের শেষ গ্রাম হিসেবে বিবেচনা করা হয়।

 

কিন্তু এই প্রতিবেদনে আমরা বলতে চলেছি শেষ রেলস্টেশন যার একটি বিহারের আরারিয়া জেলায়, অন্যটি পশ্চিমবঙ্গে।বিহারের আরারিয়ার জোগবানি স্টেশনটিকে দেশের শেষ রেলওয়ে স্টেশন হিসেবে বিবেচনা করা হয় কারণ এখান থেকে নেমে আপনি পায়ে হেঁটে নেপালে প্রবেশ করতে পারেন। একইভাবে দেশের শেষ রেল স্টেশানও পশ্চিমবঙ্গের সিংহবাদ স্টেশনটিও।

 

ভারত এবং পাকিস্তানের মধ্যে বিভক্ত হওয়ার পরেই এই স্টেশনটি জনশূন্য হয়ে পড়েছিল।কিন্তু ১৯৭৮ সাল থেকে এই রুটে পণ্যবাহী ট্রেনের চলাচল শুরু হয়েছিল। এই রেলগাড়ি গাড়ি গুলি সাধারণত ভারত থেকে বাংলাদেশে যাতায়াত করত। এরপর ২০১১ সালের নভেম্বরে পুরানো চুক্তিটি সংশোধন করা হয়েছিল এবং নেপালকে এতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যার পর এখন নেপালগামী ট্রেনও এই স্টেশন থেকে যেতে শুরু করেছে।

 

এছাড়াও পশ্চিমবঙ্গের সিংহবাদ রেলওয়ে স্টেশনটি বাংলাদেশের এত কাছে যে কয়েক কিলোমিটার হেঁটে গেলেই ওপার বাংলায় চলে যাওয়া যায়। এখান থেকে মৈত্রী এক্সপ্রেস নামে দুটি যাত্রীবাহী ট্রেনও চলাচল করে। এখানে ট্রেনগুলি রোহনপুর হয়ে বাংলাদেশ যায়।আগে এই স্টেশনটি কলকাতা ও ঢাকার মধ্যে ট্রেন সংযোগের জন্য ব্যবহৃত হত।

 

অনেক পুরনো এই স্টেশন সিংহবাদ স্টেশন।এই স্টেশনের সিগরাল, যোগাযোগ এবং স্টেশন সম্পর্কিত সরঞ্জাম সবকিছুই ব্রিটিশ আমলের। কার্ডবোর্ডের টিকিট এখনও এখানে রাখা আছে যা এখন আর কোথাও দেখা যায় না। আর এখন নামমাত্র কর্মচারী রয়েছেন এখানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.