ওজন কমানোর জন্য এবং মেদ ঝরানোর জন্য কত মানুষ কত কীই না করে থাকেন। কিন্তু অনেক সময়ই দেখা যায়, অনেক চেষ্টার পরও কিছুতেই ওজন কমছে না বা মেদ ঝরছে না। এই পরিস্থিতিতে আজ এমন বেশ কিছু খাবারের কথা বলবো যা দ্রুত কমায় পেটের মেদ। এবং দ্রুত ওজন কমাতে সাহায্য করে
১) শসা কে স্যালাড হিসাবে খেতে পারেন। শসাতে আছে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ উপাদান। শসা টুকরো করে কেটে নিন। এবার তাতে পাতিলেবুর রস ও ধনেপাতা ছড়িয়ে খেতে পারেন। এতে কমবে ওজন। প্রতিদিন দুপুরে এক বাটি করে স্যালাড খান, মিলবে উপকার।
২) গ্রিন টিতে রয়েছে এমন কিছু প্রাকৃতিক উপাদান, যা আমাদের ওজন কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি গবেষণায় দেখা গেছে, প্রতিদিন চার কাপ করে গ্রিন টি ১ সপ্তাহ খেলে শরীর থেকে ৪০০ গ্রাম ক্যালরি ক্ষয় করা সম্ভব। এটাই আমাদের দেহের ওজন ঠিক রাখতে সাহায্য করে। ফলে প্রতিদিনের খাদ্যতালিকায় গ্রিন টি অবশ্যই রাখুন।
৩) তরমুজ দারুণ একটি ফল। এই ফল খেলে ওজন কমে দ্রুত বেগে। কারণ এই ফলটিতে ক্যালোরি আছে কম। এমনকী এতে এমন একটি অ্যামাইনো অ্যাসিড রয়েছে যা ফ্যাট দ্রুত কমায়। এছাড়া এতে ভালো পরিমাণে জল থাকে। তাই আপনি নিয়মিত খান। ওজন ঝরবে দ্রুত।
৪) শসা ও দই খেতে পারেন। শসা কেটে নিন। তা দইয়ের সঙ্গে মিশিয়ে রায়তা বানান। রোজ ১বাটি করে রায়তা খান। এতে পেঁয়াজ ও টমেটো যোগ করতে পারেন। দ্রুত ওজন কমবে।







