ক্রাইমদেশ

নির্মম ঘটনা: ফুলকপি তুলে খাওয়ার অপরাধে খুঁটিতে বেঁধে মাকে মারধর ছেলের

ছেলের ক্ষেত্রে কি ফুলকপি তুলে খেয়েছিল মা। সেই অপরাধী মাকে খুঁটিতে বেঁধে মারধর করলো ছেলে। ঘটনাটি ঘটেছে ওড়িশার কেওনঝার জেলায়। বৃদ্ধা মায়ের নাম সুভদ্রা মহন্ত(৭০)। সেই মায়ের পাষণ্ড ছোট ছেলের নাম শত্রুঘ্ন।এলাকাবাসীদের অভিযোগ বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে মাকে মারধর করেছে শত্রুঘ্ন।

চম্পুয়া থানার সরসাপাসি গ্রামের এক নির্মম ঘটনা। ছেলের ক্ষেত থেকে ফুলকফি তুলে খেয়েছিল মা। সেটা জানতে পেরে মাকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে মাকে মারধর করলো ছেলে। এলাকাবাসীরা আটকাতে গেলে তাদেরকে রীতিমত হুমকি দেয় ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। বৃদ্ধা মাকে মাকে উদ্ধার করে তারা নিয়ে যায় বাসুদেবপুর কমিউনিটি হেলথ সেন্টারে। পাশাপাশি অভিযুক্ত সেই ছেলেকে গ্রেফতার করে তারা।

পুলিশের তরফ থেকে বলা হয়েছে,’এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করছি আমরা ছেলের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিয়েছি। শিগগিরই তাকে আদালতে হাজির করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.