রাজ্য

স্বামীকে বসিয়ে রান্নাঘরে যেতেই, একটা বিকট শব্দ সামনে আনল স্ত্রীর অবস্থা

সামনেই পঞ্চায়েত ভোট। কোমর বেঁধে নেমে পড়েছে শাসক দল থেকে শুরু করে বিরোধী দলগুলি। হোটেল প্রস্তুতি তুঙ্গে, একে অপরকে টেক্কা দিতে রাজনৈতিক দলগুলির তরফে তৈরি করা হচ্ছে পঞ্চায়েত ভোটের ব্লু প্রিন্ট। তবে এর মাঝেই ক্রমশ ঘনাচ্ছে পঞ্চায়েত ভোটে চরম অশান্তির আশঙ্কার ছায়া।এবার বাড়িতেই মজুত বোমা। আর তা ফেটে জখম মহিলা।

আহত মহিলার নাম অর্পণা ঘোষ ওরফে সুতপা। ঘটনাটি ঘটেছেধুবুলিয়া বেলপুকুর গ্রামে।

তাঁর স্বামীর কাছ থেকে জানা গিয়েছে, বুধবার রাত্রি ৯টা নাগাদ রাতের খাবার তৈরি করার জন্য রান্নাঘরে ঢোকেন অপর্ণা।

তাঁদের রান্নাঘরটি ছিল মাটির তৈরি। সেই কারণে ঘরের জানালায় চট টাঙানো ছিল।

আর রান্নাঘরে ঢুকে সেই চট সরাতেই ঘটে অঘটন। এক বিকট শব্দ হয়। আর সেই শব্দ শুনে ছুটে যান তাঁর স্বামী।  রান্নাঘরে গিয়ে চমকে ওঠেন, দেখেন আহত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর স্ত্রী। তড়িঘড়ি করে প্রথমে ধুবুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত মহিলাকে। তারপর সেখান থেকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। তবে প্রশ্ন উঠেছে রান্নাঘরে কে বা কারা  বোমা রেখে গেল তা নিয়ে।

ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে আহতের স্বামী বলেন, “বোমে জখম হয়েছেন তার স্ত্রী।  একটা শব্দ হতেই আমি ছুটে যাই। সঙ্গে-সঙ্গে দেখি এই অবস্থা।” অপরদিকে, ওই মহিলার ভাগ্নে বলেন, “আমি খেলা দেখছিলাম টিভিতে। মামা সেই সময় ডাকতে আসে। বলে যে মামি খাবার বাড়ছে খেতে আয়। মামি জানালার ধারে নুনের কৌটো আনতে যায়। সেই সময় একটা বিকট শব্দ হয়। গোটা ঘরময় রক্ত আর অন্ধকার দৃশ্যে কিছুই দেখতে পাচ্ছিলাম না। পরে দেখি বোমা ফেটে গিয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.