রঙের কাজ করতে গিয়ে হঠাত্ হৃদরোগে আক্রান্ত যুবক, অস্বাভাবিক মৃত্যুর ছবি ধরা পড়ল সিসিটিভিতে । ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে।
সূত্রের খবর, ইন্দোর এর বাসিন্দা চিত্রশিল্পী আশিস রঙের কাজের সময় থেকে অসুস্থ বোধ করছিলেন। এর পর উঠে কিছুটা জল পান করে মুখ ধুয়ে আবার বসে পড়ার পরে বুকে ব্যথা শুরু হয় তাঁর। তখন তিনি পেইন্ট ক্যানের উপর বসে থাকা অবস্থায় পড়ে যান।
এরপর, ওই ব্যক্তির পড়ে যাওয়া দেখে আশেপাশে থাকা লোকজন দৌড়ে এলেও শেষ রক্ষা করতে হয়নি। যতক্ষনে তারা আসে ততক্ষণে আশিসের হৃদস্পন্দন থেমে গিয়েছিল। সমস্ত ঘটনাটি বিল্ডিং এর সিসিটিভি ফুটেজে দেখা গেছে। এই ভিডিও আবারো সকলকে মনে করিয়ে দেয় যে প্রতিদিন বাড়ি থেকে বের হওয়ার সময় সন্ধ্যায় যে আবার জীবিত বাড়ি ফিরবেন এমন দাবি কেউ করতে পারে না।







