শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকান্ড। ঘটনাটি ঘটেছে, বৈষ্ণবঘাটা পাটুলি ক্ষুদিরাম মেট্রো স্টেশনের পাশে একটি বস্তিতে। হতাহতের খবর না থাকলেও আগুনের তিব্রতা ছিল চোখে পড়ার মতো।
সোমবার সকাল ১১ টা নাগাদ আগুন লাগলে প্রথমে স্থানীয়দের চোখে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজে সাহায্য করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভোর দেওয়া হয় দমকলের। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন।
তবে এই পুরো ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। কী কারণে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। শটসার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।







