আরজিকর কাণ্ডের নতুন মোড়। আকতার আলীর বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই। সোমবার আলিপুর বিশেষ আদালতে চার্জশিট পেশ করল সিবিআই। সিবিআইয়ের দাবি , টেন্ডার সহ একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত আরজিকর কান্ডের অভিযোগকারী আকতার আলী। আকতার ছাড়াও শশীকান্ত ছন্দক নামে আরও কয়েকজন অভিযুক্তের নাম রয়েছে , সিবিআইয়ের পক্ষ থেকে পেশ করা প্রাথমিক চার্জশীটে।
উল্লেখ্য, তিলোত্তমা ধর্ষণ কান্ডের পর আরজিকর হাসপাতালে সন্দীপ ঘোষের বিরোদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে এফআইআর দায়ের করেন আকতার আলী । তার অভিযোগের ভিত্তিতে তদন্ত করে , সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে। সিবিআইয়ের দাবি , আকতারের বিরোদ্ধে পরে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ ওঠে। একাধিক সংস্থাকে টেন্ডারের বিরোদ্ধে টাকা দিয়েছে স্ত্রীর অ্যাকাউন্ট মারফত। এছাড়াও , আকতারের বিদেশ ভ্রমনের টাকাও এসেছে একাধিক সংস্থা থেকে ।
সোমবার সিবিআই ৩৩ পাতার একটি প্রাথমিক চার্জশিট পেশ করে আদালতে, যেখানে ১৪৭ জনের সাক্ষীর নাম রয়েছে। চার্জশিট পেশ হলেও এখনো সব নথি পাওয়া না যাওয়ায় কারণে আদালত তা গ্রহণ করেনি। আগামীকাল পরবর্তী শুনানিতে সিবিআইকে সমস্ত নথি জমা দিয়ে চার্জশিট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।







