রাজ্য

অমিত শাহের রাজ্য সফরের শেষ দিন আজ, আইন-শৃঙ্খলা বৈঠক থেকে আমূল প্রকল্প—ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

তিন দিনের পশ্চিমবঙ্গ সফরের আজ শেষ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রবিবার তাঁর একাধিক গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচি রয়েছে। প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে শিল্প সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বিকেলেই তিনি দিল্লির উদ্দেশে রওনা দেবেন।

সূত্রের খবর, সকাল ১১টা নাগাদ কলকাতার নিউ আলিপুরের ‘সৌজন্য’ অডিটোরিয়ামে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন অমিত শাহ। এই বৈঠকে কেন্দ্রীয় ও রাজ্য প্রশাসনের বিভিন্ন আধিকারিক উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। সীমান্ত নিরাপত্তা, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে প্রশাসনিক মহলের অনুমান।

এরপর বিকেল ৪টা নাগাদ নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি হাওড়ার সাঁকরাইলে গড়ে উঠতে চলা আমূলের অত্যাধুনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের দুগ্ধ শিল্পের বিকাশের পাশাপাশি বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

তিন দিনের সফরে প্রশাসনিক, সাংগঠনিক এবং উন্নয়নমূলক একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর রবিবার বিকেলেই দিল্লির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ। তাঁর এই সফরকে ঘিরে রাজনৈতিক মহল থেকে প্রশাসনিক স্তর—সব ক্ষেত্রেই ব্যাপক নজর রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.