খেলাধুলা

টোয়েন্টি – টোয়েন্টি বিশ্বকাপে নির্ধারিত হল ভারত – পাকিস্তান ম্যাচ, ক্রিকেট মহলে চরম উত্তেজনা

ভারত – পাকিস্তান ম্যাচ মানেই দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা। এই দুই দেশের মধ্যে শেষ ম্যাচ অনুষ্ঠিত হয় ২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে। রাজনৈতিক পরিস্থিতির কারণে খুব কমই সামনা সামনি হয় এই দুই দেশ। কিন্তু ভারত – পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেট প্রেমীদের মধ্যে এক আলাদা উত্তেজনা। পাশাপাশি দুই দেশের ম্যাচে টিকিট বিক্রির পরিমাণ প্রচুর হয়ে থাকে।
শেষ পর্যন্ত চির শত্রু এই দুই দেশ আবার মুখোমুখি হতে চলেছে। তবে এই ম্যাচে বিরাট – আজমদের দেখা মিলবে না। এই ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তান ও ভারত দুই দেশের মহিলা ক্রিকেট দলের মধ্যে। কিছুদিন পরেই শুরু হবে টি টোয়েন্টি মহিলা বিশ্বকাপ। ম্যাচের লিস্ট প্রকাশ্যে আসতেই তা খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। চলতি মাসের ১০ তারিখ থেকে শুরু হবে এই টুর্নামন্টে। এই বিশ্বকাপে ভারত – পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ ই ফেবরুয়ারি।

আইসিসির তরফ থেকে দুটি গ্রুপ ঘোষণা করা হয়েছে। গ্রুপ-A তে নাম রয়েছে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার। অন্যদিকে, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ-B তে রয়েছে। সব মিলিয়ে এই বিশ্বকাপে অনুষ্ঠিত হবে ২৩ টি ম্যাচ। ভারত – পাকিস্তানের ম্যাচটি কেপটাউনের নিউল্যান্ডসে অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছটায়।

চলুন জেনে নিই, টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড:
হরমনপ্রীত কৌর ( ক্যাপ্টেন ), স্মৃতি মন্ধানা, শেফালী ভার্মা, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, হারলিন দেওল, ইয়াস্তিকা ভাটিয়া, জেমিমা রদ্রিগেস, রেনুকা ঠাকুর, দেবিকা বৈদ্য, রাধা যাদব, পূজা বস্ত্রাকার, অঞ্জলী সারওয়ানি, রাজেশ্বরী শিখা গাইকোয়াড।
রিজার্ভ বেঞ্চে রয়েছে, মেঘনা সিং, সেবিনেনি মেঘনা ও স্নেহ রানা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.