চাকরি

শিশু সুরক্ষা দপ্তরে স্থায়ী পদে সরকারি চাকরি, আবেদন করুন এক্ষুনি!

 

 

প্রাচীন কালে মনীষীরা বলেছিলেন যে শিশুরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ।সেই কারণে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে এই সব শিশুদের স্বাস্থ্যের বিষয়ে, তাদের লেখাপড়া ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেই বিষয়ে খবরাখবর নেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কিছু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত।

 

নিয়োগকারী দপ্তর ও শূন্যপদ গুলির নাম:-

• District Child Protection Officer(DCPO)

 

• Data Analyst

 

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনের পরিমাণ:

 

Data Analyst-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Statistics/Mathematics/Economics/Computer Application এ ব্যাচেলর ডিগ্ৰি Complete করে থাকতে হবে। এছাড়াও কম্পিউটারের মাধ্যমে ভারী ধরনের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ১৮-৩৫ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১৮,৫৩৬ টাকা করে বেতন দেওয়া হবে।

 

আবেদন প্রক্রিয়া:-

১) প্রথমে সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://purulia.nic.in বা https://purulia.gov.in এ প্রবেশ করতে হবে।

২) তারপর সেখানে রেজিস্ট্রেশন এর জন্য দেওয়া লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।

৪) Login হয়ে গেলে একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, বয়স, জন্ম তারিখ, জেন্ডার, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি টাইপ করে এবং যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করতে চান সেটিকে এবং তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে Ok করে Next Button এ ক্লিক করতে হবে।

৫) এরপর এক এক করে সমস্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন হয়ে যাবে।

৬) সবশেষে এই অ্যাপ্লিকেশান ফর্মের একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।

 

প্রয়োজনীয় নথীপত্র:-

 

অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে সাবমিট করতে হবে সেগুলি হল-

 

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।

২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।

৩) যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।

৪) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট স্ক্যান করা।

৫) যে পদের ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করা।

৬) রিসেন্ট তোলা এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।

৭) আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।

 

প্রার্থী বাছাই পদ্ধতি:-

অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি ৮০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। এই ৮০ নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে ১৫ নম্বর থাকবে ইংরেজিতে, ২০ নম্বর থাকবে জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক্স এ এবং বাকি ৪৫ নম্বর থাকবে আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন সেই পদ সংক্রান্ত বিষয়ের উপর। এই লিখিত পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে দ্বিতীয় ধাপের পরীক্ষা অর্থাৎ কম্পিউটার স্কিল টেস্টের জন্য ডাকা হবে এতে থাকবে ১০ নম্বর। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে তৃতীয় ও অন্তিম ধাপের পরীক্ষা একটি ১০ নম্বরের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সবকিছু হয়ে যাওয়ার পর এই তিনটি ধাপ মিলিয়ে মোট ১০০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা দপ্তর।

 

আবেদন করার শেষ তারিখ:-

শিশু সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ৩১/০১/২০২৩ থেকে শুরু হয়েছে এবং তা চলবে আগামী ২০/০২/২০২৩ বিকেল ৫টা পর্যন্ত। তাই যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন আর এই রকমই প্রতিদিন আরও সব নতুন নতুন চাকরি ও প্রকল্পের আপডেট পেতে আমাদের টেলিগ্ৰাম চ্যানেলের সঙ্গে যুক্ত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.