কাশ্মীরের, পহেলগাঁওতে জঙ্গী হামলায় নিহত হয়েছেন বাংলার বিতান অধিকারী, সমীর গুহ ও মণীশ রঞ্জন মিশ্র। এবার তাদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করলো রাজ্য সরকার। পাশাপাশি সেনা জঙ্গী লড়াইয়ে, শহীদ হওয়া ঝন্টু শেখের পরিবারের জন্যও ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের পক্ষ থেকে ৪ জনের পরিবারকেই ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে খবর। এই ১০ লক্ষ টাকার মধ্যে ৫ লক্ষ টাকা দেওয়া হবে নিহতদের স্ত্রীকে এবং ৫ লক্ষ টাকা দেওয়া হবে নিহত দের মা-বাবাকে ।
উল্লেখ্য , ১০ হাজার টাকা পেনশন দেওয়া হবে বিতান অধিকারীর বাবাকে । পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিতানের মা ও বাবার চিকিৎসার ব্যবস্থা করা হবে স্বাস্থ্যসাথী কার্ডে । মুখ্যমন্ত্রী আরো উল্লেখ করেন ঝন্টু শেখের স্ত্রী’কে আইন মেনে বিশেষ কেস হিসাবে চাকরি দেওয়া হবে ।
উল্লেখ্য, কাশ্মীর সরকারও সন্ত্রাসী হামলায় নিহত ২৬ জনের পরিবারকেই ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে । পাশাপাশি গুরুতর আহতদেরকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । এছাড়াও অসম সরকারের তরফে সকল নিহতদের জন্য ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে।







