কেন্দ্রীয় সরকার অধীনস্থ ভারতীয় প্রতিরক্ষা বিভাগের তরফ থেকে কিছুদিন ধরেই একের পর এক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এই মাস খানেক আগেই CISF এর তরফ থেকে কয়েকশো শূন্যপদে গ্ৰুপ ‘ডি’ অর্থাৎ কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং কয়েকদিন আগে BSF এর তরফ থেকেও কিছু সংখ্যক শূন্যপদে গ্ৰুপ ‘ডি’ অর্থাৎ কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এরই মধ্যে আবারও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে হাজারেরও অধিক শূন্যপদে মাধ্যমিক পাস যোগ্যতায় গ্ৰুপ ‘সি’ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হল। সুতরাং সমগ্ৰ ভারতের সেই সব বেকার চাকরিপ্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে মাধ্যমিক পাস যোগ্যতায় একটা ভালো ও স্থায়ী পদে কেন্দ্রীয় সরকারি চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য এটি একটি সুবর্ন সুযোগ। কারন এখানে লিখিত পরীক্ষার কোয়ালিফাইং মার্কস খুবই কম এবং প্রশ্ন পত্রের মানও অন্যান্য দপ্তরের নিয়োগের পরীক্ষা গুলির তুলনায় বেশ অনেকখানি সহজ হয়। সুতরাং একটু চেষ্টা করলেই আপনি এই দপ্তরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। এক্ষেত্রে আপনার শারীরিক সক্ষমতা কেই বেশি করে গুরুত্ব দেওয়া হবে। সুতরাং আপনি যদি শারীরিক ভাবে পুরোপুরি সুস্থ ও বলিষ্ঠ চেহারার অধিকারী হন তাহলেই ব্যাস আপনাকে এই দপ্তরে চাকরি পাওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না। তাই বেশি দেরি না করে দ্রুত আবেদন করে ফেলুন। নিম্নে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
• নিয়োগকারী দপ্তর ও শূন্যপদ গুলির নাম :-
কেন্দ্রীয় সরকার অধীনস্থ মিনিস্ট্রি অফ ডিফেন্স এর তরফ থেকে সারা দেশ জুড়ে মোট ১৭৯৩ টি শূন্যপদে গ্ৰুপ ‘সি’ কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে থেকে জানা গিয়েছে সেগুলি হল –
১) Tradesman Mate
২) Fireman
• বয়স :-
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স অবশ্যই ১৮ বছরের উর্ধ্বে হতে হবে।
• বেতন :-
Tradesman Mate পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১৮,০০০-৫৬,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এবং Fireman পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১৯,৯০০-৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
*শিক্ষাগত যোগ্যতা :-
এখানে উপরিউক্ত শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদন করতে হলে ঠিক কি ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তা এখনও পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে জানানো হয়নি। কিছু দিনের মধ্যেই ফাইনাল অফিসিয়াল নোটিফিকেশন জারি করে আবেদন পত্র জমা নেওয়া শুরু হবে তখনই সেই নোটিফিকেশনে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হবে। তবে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে প্রকাশিত এই ধরনের গ্ৰুপ ‘সি’ শূন্যপদ গুলির ক্ষেত্রে সাধারণত মাধ্যমিক পাস হলেই আবেদন করা যায়। এবং সেই সঙ্গে শারীরিক ভাবে সক্ষম ও বলিষ্ঠ চেহারার অধিকারী হতে হয়।
• আবেদন পদ্ধতি :-
উপরিউক্ত শূন্যপদ দুটির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হলে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল –
১) সবার আগে এই প্রতিবেদনের একেবারে নীচের দিকে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে সরাসরি ক্লিক করে অথবা browser open করে Search box এ সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.aocrecruitment.gov.in লিখে search করতে হবে।
২) এরপর যারা প্রথম বার আবেদন করছেন তারা New Registration লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলুন। আর যারা আগেও আবেদন করেছেন তাদেরকে আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না।
৩) যারা নতুন আবেদন করছেন তারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে দেওয়া User Id ও Password দিয়ে Login করুন। আর যারা আগেও আবেদন করেছেন তারা আগের বারের দেওয়া User Id ও Password দিয়েই Login করবেন।
৪) এরপর অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্ম টিকে ফিলাপ করে Ok করুন।
৫) এরপর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস, এক কপি রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো ও আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করে আপলোড করে দিন।
৬) এরপর অফিসিয়াল নোটিফিকেশন যত টাকা আবেদন মূল্য নির্ধারণ করা থাকবে তা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।
• প্রয়োজনীয় ডকুমেন্টস :-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
২) দেশের নাগরিকত্বের প্রমান হিসেবে আধার কার্ড স্ক্যান করা।
৩) মাধ্যমিক পাসের মার্কসীট ও সার্টিফিকেট এর সঙ্গে আরও যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
৪) এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
৫) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
৬) মেডিকেল ফিটনেস সার্টিফিকেট স্ক্যান করা।
৭) আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।
• নির্বাচন পদ্ধতি :-
এখানে উপরিউক্ত শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কিভাবে চাকরিতে নিয়োগ করা হবে তা এই নোটিফিকেশনে জানানো হয়নি। আবেদন পত্র জমা নেওয়া শুরু হওয়ার আগে যে ফাইনাল নোটিফিকেশন প্রকাশ করা হবে সেখানে জানিয়ে দেওয়া হবে।
• আবেদনের সময়সীমা :-
যেহেতু সদ্য প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনটি ফাইনাল নোটিফিকেশন নয় তাই এখানে আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে ও কবে শেষ হবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি। এটিও ফাইনাল নোটিফিকেশনেই জানিয়ে দেওয়া হবে।







