দেশরাজনীতি

বিজেপি আর কংগ্রেসের কোনো পার্থক্য নেই! কটাক্ষ আসাদউদ্দিন ওয়াইসি

আগামী ২২ ডিসেম্বর উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দিরের। সেই উদ্বোধনে উপস্থিত থাকবেন একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। কিন্তু সেই উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া সত্বেও উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দলগুলির একাধিক নেতারা। তবে রাম মন্দির উদ্বোধনে না যাওয়ার সিদ্ধান্ত নিলেও মকর সংক্রান্তিতে অযোধ্যা পরিদর্শন করে এসেছেন কংগ্রেস নেতারা। সেই নিয়ে মুখ খুললেন এআইএমআইএম প্রধান ও সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি।

তিনি বলেন,”আপনি যে বিভ্রান্তির রাজনীতি করতে চান তাতে কার লাভ হবে? মোদি যা চান আপনারা তাই করছেন।তাহলে পার্থক্য কোথায়? এই নিয়েই আমাদের অভিযোগ ছিল এবং এই নিয়েই আমরা লড়াই করে আসছি। তারপর আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.