আবহাওয়া

কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বাড়ল তাপমাত্রা। গত ২-৩ দিন নিম্নমুখী ছিল তাপমাত্রার গ্রাফ। তবে আলিপুর আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল, শীতের ইনিংস লম্বা নয়, ফের বাড়বে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা বেড়েছে এ রাজ্যে। যদিও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি ( Winter Rain ) ও হাওয়ার দাপটে বৃহস্পতিবার শীতের অনুভূতি ছিল বেশি। তবে তাপমাত্রা ছিল ঊর্ধ্বগামী।

শীতের আমেজ থাকলেও কাঁপন কমেছে। কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। বৃষ্টির পরেও তাপমাত্রা খুব একটা নামবে না, বরং বাড়তে পারে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এবং সর্বোচ্চ তাপমাত্রা ২০ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার আকাশ থাকবে মেঘাচ্ছন্ন এবং বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৭৩ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৪ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে ১.৮ মিলিমিটার।

কোথায় কোথায় বৃষ্টি হবে? আজ সকাল থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে।

এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই তুষারপাত হয়েছে দার্জিলিং জেলার কিছু অংশে। শীতে কাঁপছে শৈলশহর। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ঘন কুয়াশার দাপট থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.