বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ, যখন শহর কলকাতা কুয়াশায় ঢাকা তখন মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়ি থেকে নবান্নের উদ্দেশ্যে যাওয়ার সময় ভবানীভবন পেরিয়ে হঠাত্ই তাঁর কনভয় দাঁড়িয়ে পড়ে। তাঁকে দেখে ওই এলাকায় কর্মরত সাফাই কর্মীরা কিছুটা হলেও চমকে গিয়েছিলেন।
সফাই কর্মীরা ভেবেছিলেন হয়তো তাদের কোন ভুলত্রুটি হয়েছে কিন্তু কিছুক্ষণের মধ্যে তাদের কাজের সবটা স্পষ্ট হয়ে গেল। প্রতিদিন মুখ্যমন্ত্রী নবান্নে যাওয়ার সময় তাঁদের ঠান্ডায় কাজ করতে দেখেন। আর এই কারণেই সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী ওই সাফাই কর্মীদের হাতে তুলে দেয় শীতবস্ত্র।
তাঁদের প্রতি মুখ্যমন্ত্রীর এই মানবিকতা তাঁদের মুগ্ধ করেছে। এরপরে আলিপুর চিড়িয়াখানার সামনে কনভয় থামিয়ে তাদের হাতে তুলে দেন শীতবস্ত্র। এই বিষয়ে মুখ্যমন্ত্রী তাঁর ফেসবুকে লেখেন, ‘মিলন-প্রভাতে দূরের মানুষ আসিল নিকটে মম।’







