রাজ্য

‘এই বৃহৎ অপকর্ম লোককে ভুলতে দেব না’, সন্দেশখালি ইস্যুতে ফের বিস্ফোরক দিলীপ

‘মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রাম দেখিয়ে সিঙ্গুর দেখিয়ে ভোট জিততে পারে, তাহলে আমরা সন্দেশখালির মতো এত বড় অপকর্ম কেন লোককে ভুলতে দেব!’, দিলীপ ঘোষ। বিরোধীদের অভিযোগ বিজেপি সন্দেশখালি ইস্যুকে পরবর্তী বিধানসভা পর্যন্ত টেনে দিতে চাইছে। এই বিষয়েরই প্রেক্ষিতে নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরব হন দিলীপ।

প্রবীণ বিজেপি সাংসদের কথায়, ‘অপকর্ম আরও বেরোবে। পুলিস কেস দিয়ে তুলে নিয়ে যাচ্ছে। মহিলারা রাস্তায় নেমেছেন। মহিলাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে ওরা এভাবেই ভোটটা পেতে চাইছে। কিছু গ্রামের পুরুষরা বাড়ি থেকে নিরুদ্দেশ। এভাবেই ওরা চাইছে ভোট পেতে।’

প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল নেতা ও তার সাগরেদদের বিরুদ্ধে গণধর্ষণের চেষ্টার অভিযোগ নিয়ে উত্তপ্ত সন্দেশখালি। শাসকদলের অভিযুক্ত নেতা-কর্মীদের গ্রেফতারি চেয়ে পথে নামছেন মহিলারা। সন্দেশখালির বেড়মজুরে মহিলাদের বিক্ষোভে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে বিজেপি নেত্রী অর্চনা মজুমদারকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.