কলকাতা

এবার পাতাল পথ হয়ে উঠবে আরো আকর্ষণীয়, গঙ্গার নিচে শোনা যাবে অরিজিৎ সিং এর গান

গঙ্গার নীচ দিয়ে ছুটে যাবে মেট্রো। এখন তার’ ই অপেক্ষায় বসে রয়েছেন সমস্ত মেট্রো যাত্রী। কারণ গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচল শুরু হলে কলকাতা এবং হাওড়ার মধ্যে যোগাযোগ ব্যবস্থা হয়ে উঠবে আরও সহজ। গঙ্গার তলা দিয়ে মেট্রো যখন যাবে, তখন সেখানে দেখা যাবে বিশেষ এক ধরণের নীল রঙের আলোর।

গঙ্গার নীচ দিয়ে মোট ৫২০ মিটার পথ অতিক্রম করবে মেট্রো। যখনই কোনও মেট্রো গঙ্গার তলায় সুড়ঙ্গে প্রবেশ করবে, তখনই পাশে জ্বলে উঠবে নীল রঙের আলো। সঙ্গে বাজতে বিশেষ এক গান, যা মেট্রো যাত্রীদের চলার পথকে আরও মনোরম করবে বলেই মনে করছে কর্তৃপক্ষ। এতে যাত্রা পথের একঘেয়েমি কাটবে বলেই মনে করা হচ্ছে।

২০১৮ সালে মুক্তি পেয়েছিল পরিচালক শ্রী নারায়ণ সিং-এর ছবি ‘বাত্তি গুল মিটার চালু’। ছবিটিতে ‘হর হর গঙ্গে’ গানটি গেয়েছিলেন অরিজিৎ সিং। সেই গানটি এখনও জনপ্রিয়। এবার সেই গানটিই শোনা যাবে গঙ্গার নীচে। অর্থাৎ মেট্রো যখন গঙ্গার তলা দিয়ে যাবে, তখন যাত্রীদের কানে ভেসে আসবে এই গানটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.