প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের মৃত্যুতে শোকের ছায়া রাজনীতি দুনিয়া থেকে জনসাধারণের মাঝে। তিনি ছিলেন একজন আপোষহীন ব্যক্তি, যিনি সব সময় সঠিক কথা বলার জন্য মেরুদন্ড সোজা রেখেছিলেন। শাসকদলের নানা অনিয়মের বিরুদ্ধে অকপটে প্রতিবাদ করেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের বিতর্ক সভায় বিভিন্ন সামাজিক বিষয় গুলি নিয়ে সরব হতেন তিনি।
বারাণসীর একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পঙ্কজ দত্তের স্পষ্টভাষী ও সাহসী বক্তব্য অনেকের কাছে প্রেরণা ছিল, তবে সেই জন্য তাকে নানা সময় চাপের মুখে পড়তে হয়েছে। তিনি রাজ্যের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরব থাকতেন। বিশেষ করে টেলিভিশনের বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে। তাঁর চলে যাওয়ায় এক অপূরণীয় ক্ষতি। তা বিশেষভাবে অনুভব করছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও সমালোচকরা।
তাঁর প্রয়াণে রাজনৈতিক, সামাজিক, এবং সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পঙ্কজ দত্তের মতো ব্যক্তিত্বের অভাব বাঙালি সমাজ দীর্ঘদিন ধরে অনুভব করবে।






