রাজনীতি

ব্যারাকপুরে “বিজেপিতে পাল্টি বাজ চাই না” পোস্টার কে নিয়ে পার্থ ভৌমিক কে নিশানা করলেন অর্জুন সিং

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পার্থ ভৌমিক কে তৃণমুলের প্রার্থী ঘোষনা করার পর থেকেই জোর জল্পনা সাংসদ অর্জুন সিং এর তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নিয়ে। তৃণমূল কংগ্রেস ছেড়ে ২০১৯ সালে বিজেপির টিকিটে জেতা সাংসদ অর্জুন সিং এর কার্যালয় থেকে এমন ভাবেই খুলে ফেলা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্টার। লাগানো হয়েছেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। ২০২২ সালে ফের অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে আসে। আবার মোদিজীর ছবি বিজেপির প্রতীক খুলে ফেলে রাতারাতি লাগিয়ে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ছবি এবং তৃণমূলের দলীয় প্রতীক চিহ্ন। এবার বলছেন তিনি তৃণমূলে গিয়ে ভুল করেছেন। এমন কি তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকর বিরুদ্ধে ভোটের ময়দানে লড়াই করার কথাও জানিয়েছেন। তবে অর্জুন সিং এর আবার বিজেপিতে ফিরে আসা কে মোটেও ভালো চোখে দেখছে না ব্যারাকপুর বিজেপির একাংশ তাই বুধবার সকাল হতেই ব্যারাকপুর স্টেশন ও তার আশেপাশে অর্জুন সিং এর বিজেপিতে ফেরত না নেওয়ার জন্য পোস্টার পড়তে দেখা গেলো। যদিও অর্জুন সিং এর নাম না করে ওই পোস্টারে লেখা বিজেপিতে পাল্টি বাজ চাই না, বিজেপিতে দল বদলুর স্থান নেই। অর্জুন সিংহের অভিযোগ পার্থ ভৌমিকের লোকজনই এই পোস্টার মেরেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.