তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরবর্তীতে ‘অভিমানী’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের টিকিট না পাওয়ায় ‘হতাশ’ বাবুন (স্বপন)। পাশাপাশি, প্রসূন বন্দ্যোপাধ্য়ায় হাওড়া থেকে প্রার্থী হওয়া নিয়েও ক্ষোভপ্রকাশ করেন তিনি।
বিশেষভাবে উল্লেখ্য, রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সেখানে নাম ছিল না স্বপন বন্দ্যোপাধ্যায়ের। এই প্রসঙ্গে তাঁর উবাচ, ‘রাজনীতিতে অনেক কিছুই হয়। আশ্বাস তো বহুদিন আগেই দেওয়া হয়েছিল। ২০১৯ সালে দিয়েছিল। ২০২১ সালেও আশ্বাস দিয়েছিল। এই বছরও আশ্বাসের জায়গা তৈরি হয়েছিল। কী বলব আর…”
মূলত প্রসূনের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছেন বাবুন। হাওড়ায় যোগ্য প্রার্থী থাকতে কেন প্রসূনকেই প্রার্থী নির্বাচির করল দল, এই প্রশ্নই তুলেছেন স্বপন। এই বিষয়ে দলকেও আপত্তির কথা জানিয়েছিলেন, কিন্তু কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন স্বপন।







