গত ত্রিদেশীয় সিরিজে পুরো টুর্নামেন্টে ভারতীয় মহিলা ক্রিকেট দল ভালো ফর্ম দেখালেও ফাইনালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ধাক্কা খায় হরমন প্রীতের দল। ভারতীয় মহিলা দলের ব্যাটিং লাইন যেন অনেকটাই ভেঙে পড়েছে। যে জন্য হারতে হয়েছিল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে।
টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ফের ধাক্কা খেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লজ্জার হার হারলো হরমন প্রীতের দল। অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।অস্ট্রেলিয়ার স্কোর করেছিল ১২৯। তাদের লো স্করিংয়ের পরেও ভারত ৪৪ রানের ব্যাবধানে হেরে যায়।
১৩০ রানের টার্গেটে ব্যাটে নামে ভারত। তবে তাসের ঘরের মতো ভেঙে পরে ভারতীয় ব্যাটিং লাইন। ভারতীয় মহিলা ক্রিকেট দল মাত্র ১৬ ওভারে ৮৫ রানে অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন আপ। অস্ট্রেলিয়ার ডার্সি ব্রাউন একাই ৪টি উইকেট নেয়। ম্যাচটি হারের অস্বস্তিতে রয়েছে টিম ম্যানেজমেন্ট। সামনেই রয়েছে টি টোয়েন্টি মহিলা ক্রিকেট বিশ্বকাপ। ১২ তারিখে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ব্যাটিং লাইন আপ নিয়ে চরম অস্বস্তিতে ভারত।







