আপনি কি এখনো চাকরির অপেক্ষায় বসে আছেন, শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে মোটা টাকার বেতনের চাকরি করতে চান তাহলে বিস্তারিত জেনে নিন-
নিয়োগ কারি দপ্তরে শূন্যপদগুলির নাম:-
কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে পরিচালিত The Jute Corporation Of India Limited এর তরফ থেকে ভারতের মোট ছয়টি রাজ্য যেমন- পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা এবং অন্ধপ্রদেশ এ গড়ে ওঠা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি পাটকল গুলিতে যে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে সেগুলি হল-
• Assistant Manager (Operation/Marketing)
• Assistant Manager (Finance)
• Assistant Manager (HR)
শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা ও বেতনের পরিমাণ:-
Assistant Manager (Operation/Marketing)-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে কোনো সরকার অনুমোদিত ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে Jute Technology তে গ্ৰ্যাজুয়েশান পাস করে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক SC,ST রা ৫ বছর, OBC রা ৩ বছর এবং PwBD রা ১০-১৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৪০,০০০-১,৪০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
Assistant Manager (HR)-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই কোনো সরকার অনুমোদিত ইউনিভার্সিটি থেকে যে কোনো বিভাগে গ্ৰ্যাজুয়েশান পাস করে থাকতে হবে। সেই সঙ্গে HR পদে অন্তত পক্ষে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রেও আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক SC,ST রা ৫ বছর, OBC রা ৩ বছর এবং PwBD রা ১০-১৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৪০,০০০-১,৪০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া:-
১) প্রথমে এই প্রতিবেদনের একেবারে নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।
২) তারপর সেই নোটিফিকেশানের ৭-৯ নম্বর পৃষ্ঠা পর্যন্ত একটি অ্যাপ্লিকেশান ফরম্যাট দেখতে পাবেন সাদা A4 সাইজ পেপারে এর প্রিন্ট আউট বের করে নিতে হবে।
৩) তারপর সেই ফর্মের নির্দিষ্ট স্থানে প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে ফেলতে হবে।
৪) এরপর সিগনেচারের জন্য দেওয়া জায়গায় একটি সিগনেচার করে দিতে হবে।
৫) এরপর যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন সেই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস সহ অন্যান্য সব ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিতে হবে।
৬) এরপর সেই সব জেরক্স কপি গুলি সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে।
৭) সবকিছু হয়ে গেলে পূরণ করা আবেদন পত্র সহ এই সব সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি গুলি একসঙ্গে পিন দিয়ে যুক্ত করে একটি খামে ভরে খামের উপর ঠিকানা ও যে পদের জন্য আবেদন করেছেন সেই পদের নাম লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্ট বা রেজিস্ট্রার্ড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে পারলেই আবেদন হয়ে যাবে।
প্রয়োজনীয় নথিপত্র:-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) দেশের এবং রাজ্যের স্থায়ী নাগরিকত্বের প্রমান পত্র হিসেবে আধার কার্ড ও ভোটার কার্ড এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন সেই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৬) আবেদনকারীর নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
নির্বাচন প্রক্রিয়া:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর ভিত্তিতে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন করার শেষ তারিখ:-
কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে পরিচালিত The Jute Corporation Of India Limited এর তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলি পূরণের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ১৭ ই ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা:-
ইচ্ছুক ও যোগ্য চাকরিপ্রার্থীরা উপরিউক্ত নির্ধারিত সময়ের মধ্যে স্পীড পোস্ট বা রেজিস্ট্রার্ড পোস্টের মাধ্যমে নিম্নলিখিত ঠিকানায় আবেদন পত্র পাঠিয়ে দিন। আবেদন পত্র পাঠানোর ঠিকানা হল-
Senior manager (HR),
The Jute Corporation Of India
Limited, 15N Nellie Sengupta
Sarani, Kolkata-700087.







