পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রর পালধুই গ্রাম পঞ্চায়েত এলাকার মাধবপুর পশ্চিম গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী স্বপন পন্ডাকে গত ২৯ জানুয়ারি রাত ১১টা নাগাদ বাড়ি ফেরার পথে লালু পুলের কাছে কয়েকজন তৃণমূলের দুষ্কৃতী অতর্কিত ভাবে বেধড়ক মারধর করে।
স্বপন পন্ডা প্রাণ বাঁচাতে একই গ্রামের বাসিন্দা চৈতালি গিরি , যিনি ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা। তার বাড়িতে আশ্রয় নিলে পিছু ধাওয়া করে আসে ওই তৃণমূলের দুষ্কৃতীরা।
স্বপন পন্ডাকে মারধরের সাথে আশ্রয় দেওয়া চৈতালি গিরি এবং তার মাকেও মারধর করে। রামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও দোষীদের বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা গ্রহণ না করার ফলে আজ বিজেপির বিজেপির কর্মী ও সমর্থকরা আজ মিছিল করে এগরা কাঁথি রাস্তার লালু পুলের কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।
রামনগর থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ফলে আতঙ্কের মধ্যে কাটাচ্ছে পঞ্চায়েত সদস্যা থেকে বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা এমনটাই তাদের অভিযোগ।
বিজেপি কর্মী সমর্থকদের আরো দাবী পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টে বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থকদের নামে পাল্টা অভিযোগ দায়ের করেছে তৃণমূলের দুষ্কৃতীরা।
অপরদিকে তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতুরু দাস মহাপাত্র এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বলেন, নিজেদের গোষ্ঠী কোন্দলের ফলে এই সমস্যা, তারা আমাদের তৃণমূল নেতাদের উপর দোষ চাপানোর চেষ্টা করে নিজেরা দায় থেকে বাঁচার চেষ্টা করছে।
তিনি আরো বলেন বিষয়টি কংগ্রেসের কোন এক কর্মী সমর্থকদের সঙ্গে হয়েছে। যাই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার জন্য আমি থানাতেও বিষয়টি জানাবো।







