বিশ্ব রাজনীতিতে যখন উত্তেজনা তুঙ্গে, তখন ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) নিয়ে এল এক বৈপ্লবিক আবিষ্কার—হাইপারসনিক গ্লাইড ভেহিকেল (HGV)। শব্দের চেয়ে ২১ গুণ দ্রুত—প্রায় ২৫,৯০০ কিমি/ঘণ্টা বেগে চলতে সক্ষম এই যান যে কোনও শত্রুপক্ষকে প্রতিক্রিয়ার সুযোগ না দিয়েই ধ্বংস করতে পারে।
৫৫৫০ কিমি রেঞ্জে সক্ষম এই HGV পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহন করতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এটি শত্রুর রাডার ফাঁকি দিতে পারে। এমনকি আমেরিকার THAAD বা চিনের HQ-19 প্রতিরক্ষা ব্যবস্থাও বিভ্রান্ত হতে পারে।
এইচজিভি বর্তমানে হায়দরাবাদের অ্যাডভান্সড সিস্টেমস ল্যাবে তৈরি হচ্ছে। DRDO-র পাশাপাশি এই প্রকল্পে অংশ নিচ্ছে IISc ও দেশের শীর্ষ প্রতিরক্ষা কোম্পানিগুলি। শুধু স্থলভিত্তিক লঞ্চার নয়, ভবিষ্যতে এটি আকাশ বা সমুদ্র থেকেও ছোঁড়া যাবে—প্রজেক্ট ৭৫ সাবমেরিন বা এস-৫ সিরিজের SSBM থেকে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ভারতের এই নতুন প্রযুক্তি বিশ্বে গেমচেঞ্জার হতে চলেছে। এটি শুধু অস্ত্র নয়, এক “অদৃশ্য ঘাতক”—যার গতি, নিখুঁত লক্ষ্যভেদ ও রাডার-ফাঁকি দেওয়ার ক্ষমতা একে বিশ্বের সেরা সামরিক প্রযুক্তির স্তরে পৌঁছে দিচ্ছে।
‘মেড ইন ইন্ডিয়া’ এই সুপার অস্ত্র ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে নিয়ে যাবে এক নতুন যুগে।






