বিনোদন

চোখে অস্ত্রোপচার, কাজ থেকে বিরতি অক্ষয়ের! সামনে এল শৈশবের অলৌকিক অভিজ্ঞতাও

স্টান্ট, অ্যাকশন ও ফিটনেস এই তিন শব্দেই যেন তৈরি অক্ষয় কুমার-এর পরিচয়। পর্দায় তাঁকে দেখে অনেকেই ভাবেন, চোট-আঘাত যেন তাঁর ধারে কাছেও ঘেঁষতে পারে না। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। দীর্ঘ কেরিয়ারে একাধিকবার শ্যুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন অভিনেতা। আর এবার শারীরিক সমস্যার কারণেই সাময়িক বিরতি নিলেন তিনি।

সম্প্রতি চোখের সমস্যার জন্য অস্ত্রোপচার করাতে হয়েছে অক্ষয় কুমারকে। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে খবর, দৃষ্টিশক্তি সংক্রান্ত কিছু জটিলতার কারণেই এই অপারেশন করা হয়। যদিও চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারটি গুরুতর ছিল না এবং সফলভাবেই সম্পন্ন হয়েছে। তবে এখনই কাজে ফেরার অনুমতি নেই অভিনেতার। সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে, যাতে ভবিষ্যতে কোনও দীর্ঘমেয়াদি সমস্যা তৈরি না হয়। এর মধ্যেই নিজের নতুন ছবি ‘কেরলমে’র শ্যুটিং শেষ করেছেন অক্ষয়। ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে বিদ্যা বালান এবং রাশি খান্না-কে। অস্ত্রোপচারের পর আপাতত কিছুদিন কাজ থেকে দূরেই থাকবেন অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের একটি অলৌকিক অভিজ্ঞতার কথাও ভাগ করে নিয়েছিলেন অক্ষয়। ছোটবেলায় বাবা-মায়ের সঙ্গে বৈষ্ণোদেবী মন্দির দর্শনে গিয়ে আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ১০৪ ডিগ্রি জ্বরেও যখন কোনও চিকিৎসা কাজ করছিল না, তখন এক অচেনা ব্যক্তি তাঁর হাসির প্রশংসা করেন। পরিবারের দাবি, সেই মুহূর্তের পর থেকেই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন অভিনেতা। যদিও পুরো ঘটনার স্মৃতি আজ আর অক্ষয়ের মনে নেই, বাবা-মায়ের মুখ থেকেই শুনেছেন সেই কাহিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.