জেলা

জলপাইগুড়ির উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ ১০কোটি টাকা

জলপাইগুড়ি শহর‌ ও সংলগ্ন এলাকায় দশ কোটি টাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যেই এই কাজগুলোর‌ টেন্ডার হয়ে গেছে। শনিবার জলপাইগুড়িতে‌ একটি সাংবাদিক সম্মেলন করে একথা জানান এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।

তিনি বলেন, জলপাইগুড়ির উন্নয়নের জন্য বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়া একটি সুপার মার্কেট ও সেতু নির্মাণ করার জন্য দশ কোটি টাকা খরচ করা হচ্ছে। জলপাইগুড়ির‌ যোগমায়া‌ কালীবাড়িতে‌ এসে‌ এদিন সকালে পুজো‌ দেন সৌরভ। মন্দিরের‌ উন্নয়নের‌ জন্য কিছু কাজ শুরু করার কথাও বলেন তিনি। এসজেডিএ-র মাধ্যমে জলপাইগুড়ির রাজবাড়ি পার্কে আই লভ জলপাইগুড়ি জায়েন্ট স্ক্রিন তৈরি করা হচ্ছে। এছাড়া বিভিন্ন রাস্তা সহ একগুচ্ছ নতুন প্রকল্পের কাজের‌ কথা ঘোষণা করলেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.