অফবিট

রোজ 5 মিনিট এভাবে দাঁড়ালেই, কমবে আপনার ওজন রইলো টিপস

ওজন কমাতে গেলে আগে খাওয়ার পরিমাণ কমাতে হবে, এমন ধারণা সবার মধ্যেই আছে। তবে এ ধারণা ভুল।অনেকেই ভাবেন পরিমাণে কম খেলেই ওজন ঝরবে দ্রুত। আসলে পেট খালি রেখে কষ্ট না করলেও যে ওজন ঝরানো যায়, তা অধিকাংশেই মানেন না।

বরং পেট ভরে খেয়েও ছিপেছিপে গড়ন পেতে পারেন আপনি। খাওয়ার পরিমাণ না কমিয়েও যদি ওজন ঝরাতে চান,

তাহলে পাঁচ মিনিটের একটি অভ্যাস মেদ জমার পথে বাধা হয়ে উঠতে পারে। সহজভাবে বললে ‘দ’ হয়ে দাঁড়ানো। ব্যায়ামের পরিভাষায় স্কোয়াট। চেয়ারে বসার মতো করে হাঁটু ভাঁজ করে কোমর ও পিঠ সোজা রেখে দাঁড়ানোকেই স্কোয়াট বলে। এই সময় হাত দু’টো সামনের দিকে টানটান করে ছড়িয়ে দিন।

এতে শুধু মাত্র পেশীর জোর বাড়ানোই এর একমাত্র কাজ নয়, টেস্টোস্টেরন ও গ্রোথ হরমোন ক্ষরণে বিশেষ কার্যকর এই ব্যায়াম। যার জেরে পেশীর বৃদ্ধি ও ভরকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়। সারা শরীরে শক্তির সমান বণ্টনের ক্ষেত্রেও বিশেষ কাজ করে এই ব্যায়াম।

প্রতিদিন শরীরচর্চার সময় না পেলেও নিয়ম করে মিনিট পাঁচেক স্কোয়াটে শরীরের অনেকটা উপকার করে। স্কিপিং, দৌড়নো, হাঁটাহাঁটিতে পায়ের পেশীর যে উপকার মেলে, স্কোয়াট অনেকটাই সেরকম কাজ করে। কোমর ও পায়ের পেশীকে শক্তসমর্থ করে স্কোয়াট।

হাঁটাহাঁটিতে যে পরিমাণ ক্যালোরি বার্ন হয়, তার চেয়েও বেশি ফ্যাট ঝরাতে পারে এই ব্যায়াম। স্কোয়াটের ফলে শরীরে আঘাতের প্রবণতা কমে। পেশীর নমনীয়তা বাড়ায় তা সহজে ভারসাম্য হারাতে দেয় না। শরীরের গঠন, পিঠ ও কোমরের আকার ও গোটা শরীরে নানা অ্যাব তৈরি করতে স্কোয়াট একাই একশো। শুধু তা-ই নয়, শরীরে ফ্যাট নিয়ন্ত্রণ, লিপিড মেটাবলিজম, রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখা ইত্যাদিও এই ব্যায়ামের মাধ্যমে সম্ভব। ক্ষতিকর ফ্যাট গলিয়ে ডায়াবেটিস, ওবেসিটি ইত্যাদি থেকে শরীরকে অনেকটাই দূরে রাখার ক্ষমতা রাখে স্কোয়াট।
সুতরাং আর দেরি না করে আজ থেকেই শুরু করুন স্কোয়াট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.