রাজনীতি

শুক্রবার পর্যন্ত বাড়লো ১৪৪ ধারার মেয়াদ

সন্দেশখালির পাঁচ জায়গায় বৃহস্পতিবার পর্যন্ত জারি ছিল ১৪৪ ধারা।কিন্তু পরিস্থিতি আরও গুরুতর হওয়ায় বিধি-নিষেধ কার্যকর করা হয় আরও চার জায়গায়।অর্থাত্‍ আজ শুক্রবার থেকে সন্দেশখালির মোট ৯ জায়গায় বজায় থাকবে ১৪৪ ধারা, এমনটাই জানিয়েছেন প্রশাসন।

গত মঙ্গলবার থেকে পুলিশ ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নেয় ধামাখালি ঘাট, সন্দেশখালি ঘাট, ভোলাখালি ঘাট, খুলনা ঘাট এবং জেলেখালি ঘাট এলাকায়।এর মধ্যেই ধামাখালিতে যান শুভেন্দু অধিকারী এবং বৃন্দা কারাট।সোমবার কলকাতা হাই কোর্ট,গত ১ ফেব্রুয়ারি থেকে সন্দেশখালিতে হওয়া সমস্ত অপরাধের তথ্য চেয়েছে।বিচারপতি কৌশিক চন্দ পরিস্থিতির গুরুত্ব বুঝে এলাকাভিত্তিক ১৪৪ ধারা জারি করা যেতে পারে বলে জানিয়েছিলেন।তবে ১৪৪ ধারা জারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন তিনি।সেই মতো নতুন করে বিধি নিষেধ আরোপ করে প্রশাসন মঙ্গলবার সকাল থেকে। যা আজ শুক্রবার পর্যন্ত বজায় থাকবে বলেই জানা যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.