মাওবাদের শিকড় একেবারে উপড়ে ফেলতে হবে দেশ থেকে। আর সেই অভিযানে একেবারে কোমর বেঁধে নেমেছে সরকার। মাওবাদ দমনের অভিযানে নেমে বড় সাফল্য এলো ছত্তিশগড়ে। নারায়ণপুর-বিজাপুর সীমানায় চলে অভিযান । আর তাতেই ২৬ জন মাওবাদীকে নিকেশ করা হয় । নিরাপত্তাবাহিনীর তরফে বুধবার এই তথ্য প্রকাশ করা হয়। জানা গিয়েছে , গোটা এলাকা জুড়ে এখনো নিরাপত্তাবাহিনীর অভিযান চলছে ।
নিরাপত্তাবাহিনীর তরফে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার অভিযানে নামে নিরাপত্তাবাহিনী। ছত্তিশগড়ের অবুজমাঢ় এলাকায় চলে অভিযান । জানা গিয়েছিল, ওই এলাকায় এক মাও কমান্ডার লুকিয়ে রয়েছে । খবর পাওয়া মাত্রই এলাকা ঘিরে ফেলে শুরু হয় নিরাপত্তাবাহিনীর অভিযান। এলাকা জুড়ে তল্লাশি শুরু করে বাহিনী । এমত অবস্থায় আর পালানোর সুযোগ না পেয়ে , শেষ পর্যন্ত মরিয়া হয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে মাওবাদীরা গুলি চালাতে শুরু করে । পাল্টা গুলির লড়াই শুরু করেন নিরাপত্তাবাহিনীর সদস্যরাও । দীর্ঘক্ষণ দু’পক্ষের মধ্যে চলে গুলির লড়াই । এবং শেষ পর্যন্ত নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয় ২৬ জন মাওবাদীর ।
জানা গিয়েছে , বর্তমানে মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি হলো কারেগুট্টা পাহাড়ি এলাকা। এই এলাকায় চারিদিকে ছড়িয়ে রয়েছে মাওবাদের শিকড় । তবে তা গোড়া থেকে উপড়ে ফেলতে ইতিমধ্যেই প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে ওই এলাকায় । ২১ এপ্রিল থেকে সেখানে মাওবাদী দমনে শুরু হয়েছে নিরাপত্তাবাহিনীর অভিযান। সূত্রের খবর, ওই এলাকাজুড়ে অভিযান চালিয়ে ইতিমধ্যেই ৩১ জনের বেশি মাওবাদীকে হত্যা করা ফেলা হয়েছে। পাশাপাশি ছত্তিশগড়, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা সীমানা ঘেঁষা পাহাড় ও জঙ্গলে ঘাঁটি গেড়ে প্রায় ১০০০ মাওবাদী রয়েছে বলে খবর । এবং তাদের দমন করতে প্রায় ২০ হাজারের বেশি যৌথ বাহিনীকেও নামানো হয়েছে।







