দেশ

দু’দিন পরেও আগুন দেখা গেল দিল্লির গাজিপুরের ল্যান্ডফিলে

গত রবিবার দিল্লির বুকে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে‌। সেই দিন রাজধানীর গাজীপুরের ল্যান্ডফিলে আচমকা আগুন ছড়িয়ে পরে। সেই আগুন এখনো পর্যন্ত পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। যার ফলে আতঙ্কের পরিবেশ বজায় রয়েছে।

ল্যান্ডফিলে আগুন লেগে যাওয়ার পর এরমধ্যে ২ দিন পার হয়ে গেছে। তারপরেও বিক্ষিপ্ত ভাবে কিছু এলাকায় এখনও পর্যন্ত জ্বলছে আগুন। এমনকি আজকেও একাধিক এলাকায় দেখা যায় জ্বলন্ত আগুন। সেই কারণে চারিদিক ঢেকে গেছে কালো ধোঁয়ায়। এর ফলে কাজ করতে ভীত হচ্ছে কর্মীরা। পাশাপাশি ৪৮ ঘন্টার পরেও বিভিন্ন জায়গায় আগুন দেখতে পাওয়ায় আতঙ্কিত কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.