ভারত বিরোধী মন্তব্য করেছিলেন মালদ্বীপের তিন মন্ত্রী। যার জেরে বেশিরভাগ ভারতীয় মালদ্বীপ বয়কট করেন। মালদ্বীপের পর্যটন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি সামাল দিতে ক্ষমা চাইলেন মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট।
ভারত এবং মলদ্বীপের মধ্যে কূটনৈতিক টানাপড়েন অব্যাহত। তার মধ্যেই মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর সরকার জানিয়ে দিয়েছে, ১০ মে-র পর উর্দিতে বা অসামরিক পোশাকে কোনও ভারতীয় বাহিনী মলদ্বীপে থাকবে না। গত মঙ্গলবার একটি জনসভায় বক্তৃতা করার সময় মুইজ্জু বলেন, ‘‘১০ মে-র পর দেশে কোনও ভারতীয় বাহিনী থাকবে না। উর্দিতেও না, উর্দি ছাড়া অসামরিক পোশাকেও নয়। ভারতীয় বাহিনী এ দেশে কোনও ভাবেই থাকবে না। আত্মবিশ্বাসের সঙ্গে বলছি।’’ এর পরেই নতুন করে মলদ্বীপ বয়কটের ডাক দিয়েছে ভারতীয়েরা। আর তা নিয়েই উদ্বেগ প্রকাশ করলেন সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট নাশিদ।
আমরা ‘দুঃখিত’ যে এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা চাই ভারতীয়রা তাঁদের ছুটিতে মালদ্বীপে ভ্রমণ করুন আগের মতো। আমাদের আতিথেয়তায় কোন পরিবর্তন হয়নি। নিম্ন-স্তরের সরকারি কর্মকর্তারা যাঁরা এই কাণ্ডের সঙ্গে যুক্ত, মালদ্বীপ সরকার তাঁদের অপসারিত করেছে। তাই আমি মনে করি আমাদের স্বাভাবিক সম্পর্কে ফিরে যেতে হবে।”







