জোর জল্পনা রাজনৈতিক মহলে। দলের তরফে খাতায়-কমলে সেরকম কিছু ঘোষণা করা না হলেও এদিনই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “জনগণের তাঁর প্রতি ভালবাসার জন্য দেওয়াল লিখন শুরু হয়েছে।এদিন সকালে তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের নামে বিজেপির দেওয়াল লিখনের ছবিও সামনে আসে।
অভিযোগ, সকালে এগুলি লাগাতে না লাগাতেই ছিঁড়ে দেওয়া হয়েছে নানা প্রান্তে। তা নিয়েই সরগরম জেলার রাজনৈতিক হল। স্পটতই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তমলুকের গঠরা গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানারের পাশে অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের ব্যানার লাগিয়েছিল বিজেপির উত্সাহিত কর্মীরা। সেটিও ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
বিজেপির বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়ে তমলুকের খারুই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রাজকুমার পাঁজা বলছেন, “তৃণমূলের ছেলেরা এরকম নোংরা কাজ করে না। রাতের অন্ধকারে বিজেপির ছেলেরা ছিঁড়ে দিয়ে তৃণমূলের নামে বদনাম দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী কোনওদিন হারবে না।







